এ.সি.ডি.অর্জুন
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হল গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও চিত্রাংকণ প্রতিযোগিতা।
শুক্রবার(২৮ নভেম্বর'২৫) সকাল ১০ টায় শুরু হওয়া শিশু চিত্রাংকণ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিশু শ্রেনী থেকে দশম শ্রেনীতে পড়ুয়া প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ভোলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
ঘন্টা ব্যাপী চিত্রাংকণ শেষে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে বিচারক মন্ডলির চুলচেরা বিচারেরর মাধ্যমে ক,খ,গ,ঘ গ্রুফের প্রত্যেক বিভাগে প্রথম দ্বিতীয়,তৃতীয় স্থান অর্জনকারীদের নাম ঘোষনা করেন প্রধান বিচারক।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগিতায় উপস্থিত অভিভাবকদেরকে ভোলা পরিবেশ অধিদপ্তরের নিরপেক্ষতায় আত্নতৃপ্তি প্রকাশ করতে দেখা যায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম কবির ও পরিবেশ অধিদপ্তর,ভোলা কার্যালয়ের প্রধান সহকারী মোঃ মতিউর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার ও সনদ বিতরণ করা হবে বলে জানান সহকারী পরিচালক তোতা মিয়া।

সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন