এ.সি.ডি.অর্জুন
নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।
শুক্রবার(৩ জানুয়ারী'২৫) দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব প্রদান করেন দৌলতখান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন ও জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ। গোপন তথ্যের ভিত্তিতে চলা এই অভিযান সম্পর্কে মৎস্য অফিসার শুভ বলেন, "মৎস্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের শ্রদ্বেয় প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ স্যারের পরামর্শে এবং ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর চকিঘাটা ও ভোলা খালে অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে একটি কঠোর অভিযান চালাই।
বীরতিহীন চলা দীর্ঘ ৬ ঘন্টার অভিযানে ৬ টি রাক্ষুসে বেহুন্দি জাল এবং ২৫ টি নৌকার ছোট ফাঁসের অবৈধ কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হই। তিনি আরো বলেন, অভিযানে জব্দকৃত জালগুলো ইলিশা কোস্টগার্ড পল্টুনের কাছে জনসন্মুখে এনে পুড়ে ধংস করা হয়েছে।
অভিযানে আইন শৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজি ভোলা জোনের ইলিশা কেন্দ্রের ১ টি টিম এবং বালাদেশ নৌবাহিনী,ভোলা সদর কেন্দ্রের একটি টিম"।
সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন