ভোলা প্রতিনিধি
ভোলা জেলার চরফ্যাসন উপজেলাধিন দক্ষিণ আইচা থানাধীন ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশের উপর হামলা মামলার প্রধান অভিযুক্ত মোক্তার ফরাজী(৪৪)কে আটক করে ভোলা জেলা পুলিশ।
বিষয়টি সম্পর্কে ভোলা জেলা পুলিশের এডিশনাল এসপি কতৃক মিডিয়া সেল ভোলা ও শনিবার(১৫ মার্চ)পুলিশ নিউজ ভোলা সংবাদ গ্রুফে প্রকাশিত এক সংবাদ তথ্যের মাধ্যমে জানানো হয় যে,"ভোলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউপি'র ০২নং ওয়ার্ডস্থ আনন্দ এলাকা হতে স্থানীয় থানা পুলিশ কর্তৃক ২৭.০২.২৫ তারিখ গণধর্ষণ মামলার এজাহার নামীয় অভিযুক্তদের আটকের ঘটনায় স্থানীয় মোক্তার ফরাজী(৪৪)এর নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা পুলিশের পথরোধ করে বে-আইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা করে অভিযুক্ত কে ছিনিয়ে নেয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ আইচা থানায় পুলিশের কাজে বাধাদান এবং আক্রমণের অভিযোগে নিয়মিত মামলা (মামলা নং ০৬, তারিখ ২৭.০২.২৫)রুজু হয় এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) প্রতাপ চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সসহ ১৩/০৩/২০২৫ তারিখে অনুমান ০৭.৪০ ঘটিকায় মোহাম্মদপুর,ঢাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার ০১নং অভিযুক্ত মোক্তার ফরাজী (৪৪),পিতা- মৃত জলিল ফরাজী,মাতা-বিবি মরিয়ম, সাং-শান্তিনগর মাঝের চর,০৪নং ওয়ার্ড,ঢালচর ইউপি,থানা-দক্ষিন আইচা,জেলা-ভোলা'কে আটক করেন।
উক্ত অভিযুক্তকে অদ্য ১৪/০৩/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং অন্যান্য অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত আছে"।
সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন