এ.সি.ডি.অর্জুন
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালনের অংশ হিসেবে বুধবার(১৯ মার্চ'২৫)জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি,ভোলায় কর্মরত একটি টিম।
রাতভর চলা অভিযান সম্পর্কে সকাল ১১ টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অভিযানে নেতৃত্বদানকারী কোস্টগার্ড কর্মকর্তা লেঃ কমান্ডার রিফাত আহমেদ বলেন,
"গোপন সংবাদের ভিত্তিতে (১৯মার্চ'২৫)ভোলা জেলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযানকালে জেলেদের বোটে ডাকাতি করার সময় দুর্ধর্ষ জলদস্যু শাহিন বাহিনীর ৫ জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
তিনি বলেন,"আটককৃত জলদস্যু মোঃ মামুন মোল্লা(৪২),আনোয়ার হাওলাদার(৪১),মোঃ জুয়েল শেখ(২৬),পান্নু মোল্লা(৩২) ও নাজমুল হাওলাদার(৩৮)কে আটক করার সময় তাদের কাছে থাকা ৪ টি দেশীয় অস্ত্র(রামদা) ও ৩টি বোট এবং ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
অভিযানে আটককৃত জলদস্যুরা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধিন শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
কোস্টগার্ডের ভোলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, ধৃত জলদস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে"।
উল্লেখ্য কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা টহল জারির ফলে ডাকাতি,ছিনতাই,চাঁদাবাজি,অপহরনসহ সকল অপরাধ শূন্যের কোঠায় নেমে এসেছে এবং কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে"।
সংবাদ সম্মেলনের সময় কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন