এ.সি.ডি.অর্জুন
ভোলায় কোস্টগার্ড ও পুলিশের পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় দের লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও নগদ টাকাসহ একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।
অভিযান সম্পর্কে বাংলাদেশ কোস্টগার্ড,দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড,ভোলা জেলা কার্যালয় থেকে জানানো হয় যে,
"মাদকের বিরুদ্ধে সরকারের“জিরো টলারেন্স নীতি”বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৯জুন'২৫)মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস,ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ইউনিয়নের সিরাজ শিকদারের বাড়ি এবং কাচিয়া ইউনিয়নের সাহামাদার গ্রামে পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথবাহিনী।
রাত ৩ টায় পরিচালিত অভিযানে উক্ত এলাকা হতে ১ লক্ষ ৪১ হাজার ৫ শত টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা,১৫ গ্রাম গাঁজা এবং নগদ ১২ হাজার ৮ শত ৪৫ টাকা সহ মোঃ আব্বাস(৩৮) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথ বাহিনী।
পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী আব্বাস ভোলা জেলার সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের সাহামাদার গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে ভোলা জেলা সহ কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে এবং কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন