নিরপেক্ষ
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম এর বরাত দিয়ে কোস্টগার্ডের ভোলা জেলা অফিস থেকে জানানো হয় যে,ভোলা জেলার লালমোহন উপজেলাধিন গজারিয়া এলাকার তেঁতুলিয়া নদী থেকে ১টি আর্টিসানাল ট্রলিংবোটসহ ৩ জন অসাধু জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার(৬ ডিসেম্বর'২৫) কোস্ট গার্ড স্টেশন লালমোহন কর্তৃক ভোলার লালমোহন থানাধীন গজারিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সকাল ৯ টায় পরিচালিত অভিযানে উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল, ২টি নোঙ্গর ও ১,২০০ লিটার ডিজেলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।
মৎস্য সম্পদ রক্ষায় ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্টগার্ড।
সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন