নিরপেক্ষ
ভোলা শহরে অবস্থিত ভোলা বোরহানউদ্দিন ৩৩ কেভি পুরাতন লাইনের আইসুলেটরের তামার প্লেট চুরি করতে আসা সুমন(২৭) নামে ১ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে ওজোপাডিকো(পাওয়ার হাউজ) কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিৎ করে পাওয়ার হাউজের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ বলেন,"ঘটনাটি ঘটেছে শনিবার(২৮ মার্চ'২৬) রাত প্রায় আড়াইটায়। তিনি বলেন,এর পূর্বেও একাধিকবার একটি চোর চক্র এরুপ কর্মকান্ড করেছে এবং আমরা ভোলা থানায় মামলাও করেছি।
নির্বাহী প্রকৌশলী বলেন,পাওয়ার হাউজ কম্পাউন্ডের ভিতরে আমাদের নিয়ন্ত্রিত অংশটুকু সংরক্ষিত থাকলেও পিডিবির আবাসিক অংশ সবসময়ই অরক্ষিত থাকে। আর সেই সুযোগেই চুরির মত ঘটনাগুলো ঘটে। কেননা কম্পাউন্ডের পিছনেই বিভিন্ন নেশাগ্রস্ত লোক আড্ডা দেয়। তবে আজকের ঘটনায় চোর শট সার্কিটের আঘাত পেয়ে পরে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা রজু প্রক্রিয়াধিন রয়েছে।
এ বিষয়ে পাওয়ার হাউজের সদর প্রকৌশলী মোঃ মহিউদ্দিন বলেন,"ইতিপূর্বেও কয়েকবার চোর চক্রটি প্রায় ৮-১০লাখ টাকার মালামাল চুরি করেছে এবং থানায় মামলাও করা হয়েছে"।

সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন