নিরপেক্ষ
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,ভোলায় অবৈধ জ্বালানিসহ ২ জনকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২ এপ্রিল)কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বিকাল ৫ টায় পরিচালিত অভিযানে উক্ত এলাকা হতে ১টি স্টিল বডি বোট যোগে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ২ হাজার লিটার জ্বালানি তেলসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
পরবর্তীতে,জব্দকৃত তেল ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে এ.রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয়। আটককৃত ব্যক্তিদের থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন