শিরোনাম

ভোলায় অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ শুরু করল ব্র্যাক

 

এ.সি.ডি.অর্জুন

অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষে ভোলায় অটোরিক্সা চালকদের ট্রাফিক বিধিমালা বিষয়ে প্রথম বারের মতো প্রশিক্ষণ দিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি সংস্থা ব্র্যাক।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারি’২৬) সকাল ৯টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি এম আফজাল হোসেন ও বিআরটিএ,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অঃদাঃ) মোঃ শাহাদাদ হোসেন চৌধুরী।

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স বিভাগের ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক(দাবি) আব্দুল মালেক জমাদ্দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারি অটোরিক্সা চালকদের মাঝে ট্রাফিক বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে উদ্বোধক ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ব্র্যাক সাউদ জোনের ডেপুটি প্রোগ্রাম হেড এহসানুল ইসলাম ও সাংবাদিক অর্জুন।

প্রথম পর্যায়ে ৪০ জন অটোরিক্সা চালকদের দিন ব্যাপী প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে ট্রাফিক বিধিমালার গুরুত্বপূর্ণ ধাপগুলো শিখিয়ে দেন বিআরটিএ’র সহকারি পরিচালক সাহাদাদ। এসময় চালকদেরকে খুব মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করতে দেখা যায়।

ভোলা শহরের অবস্থিত হীড টেকনিক্যাল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক,ভোলা সদর উপজেলার এলাকা ব্যবস্থাপক রঞ্জন কুমার দেবনাথ ও লিড জেনারেশন ননী গোপাল দেবনাথ সহ ব্র্যাক ও বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি সংস্থা ব্র্যাকই প্রথম অটোরিক্সা চালকদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করল।

ফেসবুকে লাইক দিন