শিরোনাম

ভোলায় ব্র্যাকের জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন(জিহা)প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

দুর্যোগকালিন মানবাধিকার সুরক্ষা ও জেন্ডার সমতার ভিত্তিতে দুর্যোগ মোকাবেলা করার লক্ষে ভোলায় চলমান রয়েছে জেন্ডার ইন হিউম্যানেটেরিয়ান অ্যাকশন(জিহা) প্রকল্পের কাজ।

দেশের বিশ্বখ্যাত বেসরকারি সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত প্রকল্পটির ভোলা জেলার কার্যক্রমের সার্বিক বিষয়ে গঠিত কমিটির মধ্যে অনুষ্ঠিত হল ত্রৈমাসিক সভা।

বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক এবং জিহা প্রকল্প,ভোলা চ্যাপ্টারের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন।

প্রকল্পটির সমন্বয়কারী রেখা ইয়াছমিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত কার্যকরি সদস্যদের উদ্দেশ্যে সভাপতি বলেন,”বরাবরের মতোই ব্র্যাক দুর্যোগ প্রবন এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাই আমি মনে করি জিহা প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলা জেলার দুর্যোগ মোকাবেলায় জেন্ডার সমতা ও নারীদের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে”। ডিডি বলেন,আমি মনে করি যেকোন দুর্যোগে নারী শিশু ও বৃদ্ধদের সহায়তার জন্য ব্র্যাকের জিহা প্রকল্পটি অত্যন্ত সময়োপোযোগি”।

প্রকল্পটির কো-চেয়ারম্যান অধ্যক্ষ খালেদা খানম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্র্যাকের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রজেক্ট লিডার আব্দুল লতিফ খানসহ প্রকল্প সংশ্লিষ্ঠ উর্ধতন কর্মকর্তাগণ।

সভায় জিহা প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরার পর উপস্থিত সদস্যরা গ্রুফ ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন পন্থা তুলে ধরেন এবং বিস্তারিত ব্যাখ্যা করেন। জিহা বাস্তবায়নে ভোলার নারীরা দুর্যোগ মোকাবেলায় অধিক পারদর্শী হয়ে উঠবে এবং পুরুষের সমান কাজ করতে পারবে বলে আশা ব্যক্ত করেন সকল সদস্যবৃন্দ।

ব্র্যাকের ভোলা জেলা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মতামত প্রদান করেন ক্রেডিট বিভাগের জেলা ম্যানেজার, জেলা সমন্বয়কারি হাফিজুর রহমানন, সাংবাদিক অর্জুন,বাসা সংস্খার নির্বাহী পরিচালক রিংকু বেগম সহ ভোলা জেলার প্রতিটি উপজেলা থেকে আগত নারী অংশিজন।

উল্লেখ্য আপাতত ভোলা,সিরাজগঞ্জ,সুনামগঞ্জ, সিলেট,কুমিল্লা,নোয়াখালী,ফেনী ও চট্টগ্রাম সহ মোট ৮টি জেলায় স্থানীয় ভাবে জিহা প্রকল্পের কাজ চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন