শিরোনাম

ভোলায় বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য,সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬।

রবিবার(২৫ জানুয়ারি’২৬) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় একটি রেলি। ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাসপাতাল কমপাউন্ড প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

হীড বাংলাদেশ,ভোলা সদর উপজেলার শাখা ব্যবস্থাপক অনুপম দে এর সার্বিক ব্যবস্থাপনায় এবং সিভিল সার্জন এর প্রতিনিধি ও হীড বাংলাদেশ,ভোলা সদর উপজেলা শাখার সকল কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের সেবক-সেবিকাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা।

সিভিল সার্জন,ভোলা এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ তৈয়ব বলেন,”কুষ্ঠ রোগে এখন আর কাউকে জীবন হারাতে হয়না। কেননা সঠিক নিয়মে ওষুধ খেলে এরোগ নিরাময় হয়ে যায়। তাছাড়া বহুবছর যাবত কুষ্ঠ রোগিদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বেসরকারি সংস্থা হীড বাংলাদেশ”।

বেসরকারি সেবামুলক সংস্থা হীড বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত দিবসে আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন