এ.সি.ডি.অর্জুন
“করবো সমবায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হলো ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রবিবার(৮ নভেম্বর’২৬) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান ও পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার।
জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন শেষে শুরু হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলা সদর উপজেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া রেলিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা যাত্রা স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ,বিভিন্ন স্কুলের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিগন এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের অংশগ্রহণকৃত রেলি পরবর্তি অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জেলা সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি মোঃ রাইসুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান। জেলা সমবায কার্যালয়ের উপসহকারী নিবন্ধক আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার ।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, সমবায় ব্যাংকের সহ-সভাপতি খন্দকার আলামিন ও পরিচালক ফখরুল ইসলাম ফেরদৌস সহ বেশ কয়েকজন সমবায়ী। বক্তারা সকলেই সমবায়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান সহ সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন