এ.সি.ডি.অর্জুন
ভোলায় দুঃস্থ অসহায় মানুষের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ করলো ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার(৩১ জুলাই'২৫) দুপুরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে ডিসি আজাদ জাহান ১৩ জন দুঃস্থ অসহায় মানুষের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন।
চেক বিতরণ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মাকসুদ বলেন,"২৩-২৪ অর্থবছরে ভোলা জেলায় যে পরিমাণ যাকাত উত্তোলিত হয়েছে তার ৮০% ইতিপূর্বে ভোলা জেলার সকল উপজেলায় মোট ৫০০ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বাকি ২০% এর ১ লাখ ২১ হাজার টাকা আজ ১৩ জন দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন হারে বিতরণ করা হয়েছে। যার মধ্যে সর্বোচ্চ ১০ হাজার এবং সর্বনিম্ন ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে"।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন