ভোলায় পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র্যালি

নিরপেক্ষ
আহ্ লান সাহ্ লান মাহে রমজান”এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাস-১৪৪৭ হিজরী উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালি।
বুধবার(১৮ ফেব্রুয়ারি’২৬) সকাল ১০ টায় শুরু হওয়া র্যালির নেত্রিত্বে ছিলেন ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক সদর রোড সহ সকল ব্যস্ততম সড়কগুলো প্রদক্ষিণ করে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম. মাকসুদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণকারী শত শত ইসলামী জনতার হাতে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন পরামর্শমুলক স্লোগান ও নির্দেশনাবলি সম্বলিত প্ল্যাকার্ড।
বর্ণাঢ্য র্যালি অংশগ্রহণ কারী সকল মুসলিম ধর্মপ্রান মানুষের কন্ঠে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল মুসলমানদের প্রতি আহবানমুলক বিভিন্ন ইসলামী স্লোগান।
র্যালি পরবর্তী অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় উপস্থিত সকলের মাঝে রমজান মাসের গুরুত্বপূর্ণ বিষয় ও দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন সভার সভাপতি ও ডিডি এম মাকসুদ।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মসজিদ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার)২০২৬ প্রথম রোজার মাধ্যমে পবিত্র রমজান মাস শুরু হবে।

