ভোলায় সুলভ মূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রি করছে জেলা প্রাণীসম্পদ দপ্তর

এ.সি.ডি.অর্জুন
“আমিষেই শক্তি,আমিষেই মুক্তি”এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রি শুরু করল ভোলা জেলা প্রাণী সম্পদ বিভাগ।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি’২৬)ভ্রাম্যমান এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্রয় কার্যক্রমের উদ্বোধন কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে এডিসি বেলাল বলেন,”রমজান মাসে সাধারন মানুষের পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষে ভোলায় ২লক্ষ ডিম,২হাজার লিটার দুধ ও ২ হাজার কেজি মুরগীর মাংস সুলভ মূল্যে বিক্রি করা হবে। আমরা আশা করি এতে প্রান্তিক জনগোষ্ঠির অন্তত রমজান মাসের পুষ্টির চাহিদাটা পূরণ হবে”।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহামুদ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাবাজারের বিশিষ্ট খামারী খোকনসহ বিভিন্ন পর্যায়ের খামারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রতি কেজি মুরগীর মাংস ২১০ টাকা,প্রতি কেজি দুধ ৮০ টাকা ও প্রতি হালি ডিম ৩২ টাকা করে বিক্রি করছে জেলা প্রাণী সম্পদ দপ্তর।

