এ.সি.ডি.অর্জুন
“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হল গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
রবিবার(৮ নভেম্বর’২৬)দিবসটি উপলক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি)’র ভোলা সদরস্থ ভোকেশনাল রোডে অবস্থিত জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
বাংলাদেশে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায় ও কল্যানের লক্ষে ৫৬ বছর পূর্বে প্রতিষ্ঠিত সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আইডিইবি’র ভোলা জেলা কমিটির সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইডিইবির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কায়েস হাওলাদার, সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার,প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন প্রকৌশলীগণ।
আইডিইবি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ মনিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলার বিভিন্ন উপজেলার সদস্য প্রকৌশলীগণ। বক্তারা সকলেই আইডিইবিকে আরো শক্তিশালি সংগঠনে পরিনত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনটির ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরত আইডিইবির প্রায় শতাধিক সদস্য প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ এ.সি.ডি অর্জুন