শিরোনাম

ভোলায় অনুষ্ঠিত হল যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

 

 

এ.সি.ডি.অর্জুন

চলমান রমজান মাস ১৪৪৭ হিজরী উপলক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ের লক্ষে ভোলায় অনুষ্ঠিত হল যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক সেমিনার।

বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি’২৬) বিকালে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

ইসলামিক ফাউন্ডেশন,ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বলেন,”সমাজের বিত্তবানরা যদি ইসলামী শরিহা মোতাবেক নিয়মিত যাকাত প্রদান করত তাহলে তাদের সম্পদ যেমন হালাল হত তেমনি আমাদের সমাজে দরিদ্র লোকের সংখ্যাও শূন্যের কোঠায় নেমে আসত। ডিসি বলেন,শুধু রমজান মাসে নয় বরং সারা বছরই যাকাত আদায় ও প্রদান করা যায়। শুধু ইসলামি মনোভাব ও সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলেই যাকাত প্রদান করা সম্ভব। আমি আশা করি আজকের সেমিনার থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে আমারা সকলেই যাকাত প্রদানে আরো মনোযোগি হতে পারবো”।

জেলা প্রশাসাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম,বিজেবির জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন,ইমাম সমিতির সভাপতি মাওঃ মীর মোঃ বেলায়েত হোসেন সহ বিশেষ ব্যক্তিগণ। বক্তারা সকলেই যাকাতের তাৎপর্য তুলে ধরেন।

ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজিত সেমিনারের শেষ ভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশ ও জাতির জন্য এবং জেলা প্রশাসকের শারীরিক সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মিজানুর রহমান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন