ভোলায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত

এ.সি.ডি.অর্জুন
“শ্রমিক মালিক এক হয়ে,গড়বো এদেশ নতুন করে” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫।
বৃহস্পতিবার(১ মে) সকাল ১০ টায় রঙ্গিণ বেলুন আকাশে উড়িয়ে ১৩২ তম মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর উদ্বোধন করার কথা থাকলেও তিনি জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় উদ্বোধন করেন ভোলা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় এবং ভোলা জেলা প্রশাসন এর যৌথ আয়োজিত দিবসটির উদ্বোধনের সাথে সাথে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও শত শত শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাসস্থানে এসে শেষ হয়।
আন্তর্জাতিক ভাবে উদযাপিত দিবসটির সফলতামুলক স্লোগানে মুখরিত রেলি পরবর্তিতে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, “যতদিন আগে এ ঘটনাটি ঘটেছে তখন থেকে শুরু করে যদি তালিতা করা হতো যে, আমাদের শ্রমিকদের কত ধরনের সমস্যা হয়। আর একটি একটি করে যদি প্রতিবছর সেই সমস্যাগুলোর সমাধান করা হতো আমার মনে হয় শ্রমিকদের কোন সমস্যা থাকতোনা। কেননা শ্রমিকদের দাবীগুলোতো ন্যায্য দাবী। তাই তাদের দাবীগুলো পূরণ করা প্রতিটি প্রতিষ্ঠানের কর্তব্য”।
দিবসটির তাৎপর্য ও শ্রমিকদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার,সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম, কলকারখানা অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ নবিন কুমার হাওলাদার, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওঃ মোঃ তরিকুল ইসলাম তারেক,শেলটেক সিরামিকের ইনচার্জ শাপকাজ শরীফ, কাজি ফার্মের ডিজিএম নাছিমুল আলম,নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ও কাজী ফার্মের শ্রমিক প্রতিনিধি রবিউল ইসলাম।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাসহ সার্বিক আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন,জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক, জেলা তথ্য অফিসার মোঃ নুরুননবী,সুন্দরবন গ্যাস কোম্পনী ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়ালি উল ইসলাম,এনডিসি সামছুজ্জামান সহ বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের শ্রমজীবী ব্যক্তিবর্গ।

