ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির দায়িত্বগ্রহণ

এ.সি.ডি.অর্জুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিটের দায়িত্ব গ্রহণ করলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রবিবার(১৫ মার্চ’২৬) সকাল ১১.২৫ মিনিটে শহরের নতুনবাজারস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে পৌঁছলে নতুন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান এর হাতে ফুলের তোরা দেয়ার মাধ্যমে নবাগত কমিটিকে বরন করে নেন সর্বস্তরের মুক্কিযোদ্ধারা। এসময় উপস্থিত সকল মুক্তিযোদ্ধাগণকে নতুন আহবায়ক ও সদস্য সচিবের গায়ে ফুল ছিটাতে দেখা যায়।
নতুন নেতৃত্ব জেলা কমান্ডারের কার্যালয়ে প্রবেশ করেই কার্যালয় পরিদর্শন শেষে অনুষ্ঠিত হয় এক পরিচিতি সভা।
পরিচিতি সভায় নতুন আহবায়ক শফিউর রহমান কিরণ বলেন, “আমারা যেমন ১৯৭১ সালে বহু সংগ্রামের বিনিময়ে দেশটাকে শত্রুমুক্ত করেছি ঠিক তেমনি করেই এখন আমাদের প্রিয় দেশটাকে দুর্নিতীমুক্ত করতে হবে। তিনি বলেন আমারা কিছু নিতে আসিনি বরং মুক্তিযোদ্ধাদের সম্মান অটুট রেখে দুস্ত অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করাই হবে আমাদের প্রধান কাজ। কিরণ বলেন এখন থেকে মুক্তি যোদ্ধাদের জন্য সরকার প্রদত্ব সকল অনুদান সঠিকভাবে বন্টন করা হবে। শুধু আপনারা আমার পাশে থাকতে হবে”।
পরিচিতি সভা শেষে সকল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান ও পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন আহবায়ক শফিউর রহমান কিরণ।
এ সময় যুগ্ন আহবায়ক কেফায়েত উল্লাহ নজিব,সদস্য মোঃ আচমত আলী মিয়া,সিরাজ উদ্দিন শিকদার,আফম নুরুল আমিন(শাহজাহান),আব্দুস শহিদ মিয়া,আমির হোসেন বাচ্চু,মোঃ ছাদেক,মোঃ নু-ই আলম ও শেখ নুরুল ইসলাম এবং সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহামুদ ও সদর থানা কমান্ডার মোঃ অহিদ সহ বিভিন্ন স্তরের মুক্তযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১১ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কাউন্সিল ভোলা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পূর্বের কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করে।

