শিরোনাম

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক করাবারী আটক

 

নিরপেক্ষ

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ আবুল কাশেম এর বরাত দিয়ে কোস্টগার্ড জানায় যে,গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার(৬ মার্চ’২৬)ভোলা জেলার সদর উপজেলাধিন পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

মাদক বিরোধি এই অভিযানে উক্ত এলাকা থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহিম(৩২) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

রাত ১০ টায় পরিচালিত অভিযানে জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড আরো জানায় আটক মাদক কারবারী সদর উপজেলাধিন পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ গুপ্তমুন্সি এলাকার বাসিন্দা মোঃ মোজাম্মেল এর ছেলে।

মিডিয়া কর্মকর্তা কাশেম আরো বলেন “মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে”।

ফেসবুকে লাইক দিন