শিরোনাম

ভোলায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে চিত্রাংকণ,রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

প্রতি বছরের ন্যায় এবারও ভোলায় অনুষ্ঠিত হলো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকণ,রচনা ও কুইজ প্রতিযোগিতা।

শুক্রবার(৩০মে)সকাল সারে ১০ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক প্যানেলের আহবায়ক ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর,ভোলা জেলা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান এবং সদস্য ছিলেন শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন,জেলা প্রথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি এডিপিইও মোঃ রহুল আমিন,সাংবাদিক অর্জুন ও শিশু একাডেমির একজন শিক্ষক।

ভোলা জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি গ্রুফে ক ও খসহ মোট ৫ গ্রুফে বিভিন্ন স্কুল থেকে আগত বিভিন্ন শ্রেনীর প্রায় ৫০ জন শিশু অংশগ্রহণ করে। আনন্দঘন ও প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রতিযোগিতায় সকল শিশুরা সুন্দর সুন্দর ছবি আঁকার মাধ্যমে মূল বিষয় বস্তু দুগ্ধ দোহন ও আদর্শ খামারসহ নানান চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং রচনা লেখা ও কুইজের মাধ্যমে মানবদেহে দুধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুফে ৩ জন করে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে শতভাগ স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করেন বিচারক মন্ডলির কমিটি। উল্লেখ্য আগামী ১জুন রবিবার বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রজেক্ট অফিসার মোঃ জাহিদ হোসেন সহ সংশ্লিষ্ট সকলে ও শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীগণ এবং শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন