ভোলা সদর উপজেলায় যোগদান করলেন নতুন এসিল্যান্ড অমিত দত্ত

এ.সি.ডি.অর্জুন
সরকারি চাকুরি বিধিমালা অনুযায়ী যেকোন কর্মকর্তা সর্বোচ্চ তিন বছর এক স্থানে কর্তব্য পালন করতে পারলেও সরকারের প্রয়োজন কিংবা জনস্বার্থে কিংবা ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে যেকোন অফিসার যেকোন সময় কর্মস্থল পরিবর্তন করতে বাধ্য থাকেন।
ঠিক সেই পথ অনুস্মরণ করেই ভোলা সদর উপজেলার সদ্য সাবেক সহকারী কমিশনার(ভূমি)আহসান হাফিজ এর স্থলাভিষিক্ত হলেন বরগুনা জেলার তালতলি উপজেলা থেকে আগত সহকারী কমিশনার(ভূমি)অমিত দত্ত।
সোমবার(২জুন) বিকালে অনুষ্ঠিত সাবেক এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা ও নবাগত এসিল্যান্ডের বরণ অনুষ্ঠানের মাধ্যমে ভোলায় যোগদান করা নতুন এ্যাসিল্যান্ড অমিত দত্তকে ফুল দিয়ে বরণ করে নেন ভোলা সদর উপজেলার সকল স্তরের ভূমি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত এসিল্যান্ড অমিত দত্ত এর হাতে সদর উপজেলা ভূমি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলের তোরা তুলে দেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি,ভোলা জেলা শাখার সভাপতি ও ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন ও ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ৩৭ তম বিসিএস, প্রশাসন ক্যাডারের সদস্য এসিল্যান্ড অমিত দত্ত এর যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী এসিল্যান্ড আহসান হাফিজ, উপসহকারী ভূমি কর্মকর্তা সুলতান মাহামুদ মঞ্জিল ও ভূমি অফিসের নাজির মোঃ ইউছুপ হাসান সহ সকল স্তরের ভূমি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
মঙ্গলবার(৩জুন)ভোলায় প্রথম কর্মদিবস পালনকালে গাজিপুর জেলার কৃতি সন্তান অমিত দত্তকে বেশ হাসিখুশি ভাবে ও আন্তরিকতার সহিত অফিস করতে দেখা যায় এবং ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নতুন এসিল্যানন্ডকে ফুল দিয়ে বরণ করতে দেখা যায়।

