শিরোনাম

ভোলায় দুস্ত অসহায়দের মাঝে কুবানীর মাংস বিতরণ করলো রেড ক্রিসেন্ট সোসাইটি

 

এ.সি.ডি.অর্জুন

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দুস্ত অসহায়দের মাঝে গরুর মাংস বিতরণ করলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা ইউনিট।

ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার(৮জুন) সকালে মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির নবগঠিত ভোলা জেলা ইউনিটের সাধারন সম্পাদক খালেদা খানম।

ভোলা জেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মাংস বিতরণ কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত সেক্রেটারী খালেদা বলেন,”সমাজের কিছু দুস্ত অসহায় মানুষ আছে যারা অর্থাভাবে ঈদুল আযহায় কুরবানী দিতে পারেনা বলে কুরবানীর মাংসও খেতে পারেনা। তাই সেসব অসহায়দের কথা ভেবেই রেডক্রিসেন্ট সোসাইটি,ভোলা জেলা ইউনিটের উদ্যোগে আজ প্রায় ৯৫ টি দুস্ত পরিবারের মাঝে দের কেজি করে কুরবানীর মাংস বিতরণ করা হলো। আশা করি তাদের কুরবানীর গোস্ত খাওয়ার আশাটা অল্প হলেও পূরণ হবে এবং ভবিষ্যতেও রেড ক্রিসেন্ট সোসাইটি সমাজের দুস্তদের পাশে থাকবে”।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নির্বাহী সদস্য মোঃ রাহিম ইসলাম ও রেডক্রিসেন্টের সহকারী পরিচালক মাহাবুবুর রহমান মিলনসহ বিভিন্ন স্তরের ইউনিট সদস্য বৃন্দ।

ফেসবুকে লাইক দিন