শিরোনাম

ভোলায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

দেশের প্রতিটি জেলার মতো ভোলা জেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখার লক্ষে রবিবার(১৩ জুলাই’২৫) অনুষ্ঠিত হলো জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা।

বরাবরের মতোই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পূর্ববতী মাসের সিদ্ধান্তের ওপর আলোকপাত করার পর পরই শুরু হয় আইন শৃঙ্খলায় অবনতি ঘটানোর মতো বেশ কয়েকটি বিষয়।

সভায় উপস্থাপিত বিষয়গুলোর মধ্যে যেসব বিষয়গুলো দ্রুত নিস্পত্তির জন্য সভাপতি ডিসি গুরুত্বারোপ করেন সেগুলো হলো ভোলা জেলার বিভিন্ন উপজেলায় সমসাময়িক কালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের মতো ঘটনার পুঃনরাবৃত্তি না হওয়া,আগামী ৫ আগস্ট’২৫ গণঅভ্যূত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা, শহরের কাঁচাবাজার যানযট মুক্ত করে ক্রেতাসাধারনের চলাচলের জন্য উপযুক্তকরণ,নতুন বাজার-চকবাজার পুলকে দোকানমুক্ত করণ,ভেদুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটে প্রবেশ মূল্যসহ সকল ধরনের মালামাল বহনের সঠিক মূল্য তালিকা বিলবোডে বড় করে লেখা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিক পদক্ষেপ গ্রহণ করা,ভোলা টু ঢাকা এবং ভোলা টু বরিশাল নৌপথের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা ও বাড়তি ভাড়া আদায় প্রতিরোধ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক,সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন,নৌবাহিনীর ভোলা জেলা কমান্ডার,জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ,জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম নবী আলমগীর,সদস্য সচিব রাইসুল আলম,জেলা জামায়েতের সেক্রেটারী মোঃ হারুন অর রশিদ,ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম তারেক,জেলা মহিলা দলের সভানেত্রি এডভোকেট সাজেদা আখতার সহ বিভিন্ন রাজনৈতিক নেত্রিবৃন্দ,ছাত্র সমন্বয়ক মোঃ রাহিম ইসলাম এবং সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

বক্তারা সকলেই ভোলা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বদা সুন্দর রাখার জন্য স্ব স্ব স্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ব নির্মাণ বিষয়ে সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

টানা ২ ঘন্টা ব্যাপী চলা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম,বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ খাইরুল ইসলাম মল্লিক,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,দৌলতখানের নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরি,বোরহানউদ্দিনের নির্বাহী অফিসার মোঃ রয়হান উজ্জামান,তজুমদ্দিনের নির্বাহী অফিসার শুভ দেবনাথ,চরফ্যাশনের নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথিসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ,আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট,মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি মোঃ ইকবাল হোসেনসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন