শিরোনাম

ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো,সযত্নে তোমায় রাখবো আগলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।

মঙ্গলবার(৭ অক্টোবর’২৫) উদযাপিত দিবসটি উপলক্ষে সকাল সারে ১১টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রবীণদের কষ্টের কথা ভেবে বেশি দুর না গিয়ে যাত্রাস্থানেই শেষ হয়।

৩৫ তম প্রবীণ দিবসের রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এডিসি মোঃ বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

প্রবীণদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে দেখভাল করবে কিনা এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার ওপর। কেননা আপনি যদি তাকে ছোট বেলা থেকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে পারেন তাহলে সে চাকরি,ব্যাবসা বা কৃষি কাজ যাই করুক বাবা মার যত্ন করবেই। আর যদি প্রকৃত মানুষ করতে ব্যর্থ হন তাহলে সে যত বড় পজেশনে থাকুকনা কেন আপনার চিন্তা না করে নিজের সুখের কথাই শুধু ভাববে”।

জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রবীণদের সংগঠন প্রবীণ হিতৈসী সংঘের যৌথ আযোজিত দিবসটির আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণ দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন,বিশিষ্ট ব্যাসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীর,

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সংঘের সম্পাদক,প্রবীণ হিতৈসী সংঘের সম্পাদক মোঃ শওকাত হোসেন,প্রবীণ সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী,সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, মোঃ বনি আমিন,ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওঃ মোঃ তরিকুল ইসলাম ও এনসিপি সদস্য মোশারেফ হোসেন অমি সহ বেশ কয়েকজন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মোঃ আবু তাহের ও সাবেক প্রধান শিক্ষক আবু তাহের সহ সকল স্তরের প্রবীণ নাগরিক বৃন্দ।

উল্লেখ্য প্রতিবছর দিবসটি ১লা অক্টোবর পালন করা হলেও এবার ঐদিন সরকারি ছুটি থাকার কারনে ৭অক্টোবর দিবসটি উদযাপিত হল বলে জানান সমাজ সেবার ডিডি।

ফেসবুকে লাইক দিন