ভোলায় শুরু হল টাইফয়েড প্রতিরোধক টিকা দান কর্মসূচি

এ.সি.ডি.অর্জুন
সারা দেশের সাথে এক যোগে ভোলায় শুরু হল বিনা মূল্যে টাইফয়েড জ্বরের প্রতিরোধক টিকা বা টিসিভি ভ্যাকসিন কর্মসূচি।
রবিবার(১২অক্টোবর’২৫) সকাল সারে ৯টায় অনুষ্ঠিত টিকা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। ভোলা সরকারি স্কুলে অনুষ্ঠিত উদ্বোধনী ভাষনে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসি বলেন, “তোমরা সুস্থভাবে বেড়ে উঠলে দেশ পাবে একটি সুস্থ জাতি এবং তোমরা গড়ে তুলতে পারবে একটি সুন্দর দেশ। তাই তোমাদেরকে টাইফয়েড জ্বর থেকে রক্ষা করার জন্যই টিকা নিতে হবে”।
ভোলার সিভিল সার্জন ডাঃ মুহাঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ(প্রশাসন) মোঃ সোহান সরকার,ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার(অঃদাঃ) মোঃ আজাহারুল হক,প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক ফাতেমা জহুরা,দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান ও ডাঃ অচিন্ত্য ঘোষ ও ডাঃ মনিরুজ্জামান,জেলা তথ্য অফিসার মোঃ নুরুন্নবী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ভোলা জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৬ লাখ ৭৮ হাজার ৭শত ৭৮ জন শিশুকে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর’২৫ এর(১৮ কর্মদিবসের)মধ্যে টাইফয়েড প্রতিরোধক টিকা দেয়া হবে বলে জানন সিভিল সার্জন।

