ভোলায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যাণ দিবস উদযাপিত

এ.সি.ডি.অর্জুন
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যাণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল বিশ্ব পরিসংখ্যাণ দিবস ও জাতীয় পরিসংখ্যাণ দিবস-২০২৫।
সোমবার(২০অক্টোবর’২৫) প্রথমবারের মত বিশ্ব ও জাতীয় দিবসটি একসাথে উদযাপন উপলক্ষে সকাল সারে ১০ টার পর বের হয় একটি বর্ণাঢ্য রেলী। জেলা প্রশাসক ও পুরো আয়োজনের প্রধান অতিথি মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কিছু পথ প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতাষ্ঠানের শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি এবং সকল উপজেলা থেকে আগত পরিসংখ্যাণ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণকৃত রেলী পরবর্তী অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পরিসংখ্যাণ দিবসের মূল প্রতিপাদ্য ও গুরুত্ব প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ভোলা জেলা পরিসংখ্যাণ কার্যালয়ের উপ পরিচালক মোঃ মাকসুদুর রহমান।
সভাপতির বক্তব্যে ডিডিএলজি মিজানুর রহমান বলেন,”সঠিক পরিসংখ্যাণ ছাড়া কোন দেশের টেকসই উন্নযন পরিকল্পনা সম্ভব নয়। কেননা দেশের কোথায় কি আছে এবং কি প্রয়োজন তার সঠিক পরিসংখ্যাণ পেলেই শুধু কাজ করা সম্ভব। তাই পরিসংখ্যাণ দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ”।
দৌলতখান উপজেলা পরিসংখ্যাণ অফিসার(তদন্ত) মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওঃ মোঃ তরিকুল ইসলাম।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ও রেলীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম ও জেলা তথ্য অফিসার মোঃ নুরুন্নবী সহ জেলা পরিসংখ্যাণ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

