শিরোনাম

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

 

নিরপেক্ষ

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এর দেয়া তথ্য মতে জানা যায় যে,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১অক্টোবর)কোস্ট গার্ড বেইস,ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন শেরে বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মধ্যরাত ১টায় চলা অভিযানে উক্ত এলাকায় ১ জন সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে ২ হাজার ১শত টাকা মূল্যের ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক কারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

তিনি আরো বলেন আটক মোঃ জামাল উদ্দিন সদর উপজেলাধিন চর ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পশ্চিম চরকালি এলাকার বাসিন্দা মোঃ ইউছুপ পন্ডিত ও মোসাঃ মাহমুদা বেগমের ছেলে।

মিডিয়া কর্মকর্তা আরো জানান যে,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ফেসবুকে লাইক দিন