ভোলার চরফ্যাশনে তেতুলিয়া ব্রিকসটি অর্থদন্ড পূর্বক গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত

নিরপেক্ষ
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ১ টি অবৈধ ইটভাটায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।
বুধবার(৭ জানুয়ারি’২৬)পরিচালিত মোবাইল কোর্ট চরফ্যাশন উপজেলাধিন দুলারহাট থানার কাশেম মিয়া বাজার এলাকায় অবস্থিত মোঃ মোশারেফ হোসেন এর মালিকানাধীন মেসার্স তেতুলিয়া ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
এডি তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট অর্থদন্ড প্রাপ্ত ইটভাটার ড্রাম,চিমনী গুঁড়িয়ে ও আগুন নিভিয়ে দিয়ে এবং কাঁচা ইটগুলোকে ফায়ারসার্ভিসের মেশিন দ্বারা ধংস করার মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করেন।
সকাল ১১ টা থেকে বিকাল সারে ৪ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভোলা পুলিশ লাইনস ও দুলারহাট থানা পুলিশের ২টি দল এবং চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের এক দল সদস্য।
এ সময় ইটভাটার মালিক পক্ষ ও কর্মচারীসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তোতা মিয়া বলেন,”এধরনের অভিযান অব্যাহত থাকবে”।

