শিরোনাম

ভোলায় ভাসমান শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

এ.সি.ডি.অর্জুন

“মানুষ মানুষের জন্য” এই সত্যটাকে উপলব্দি করে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটপাতের ভাসমান অসহায় দুস্ত শীতার্থদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।

সোমবার(৬ জানুয়ারি’২৫) রাত ৯টা থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ বাজার, বোর্ড ঘর, পাইলট বাজার, ইলিশা কাচারি, হাজির হাট, জংশন বাজার ও সরকারি স্কুল মাঠের ভাসমান দুস্থ, অসহায় পথচারী, রিক্সাচালক, অটোরিকশা চালক, চায়ের দোকানদার, পানের দোকানদার, ভ্রাম্যমাণ হকারসহ শীতার্ত ব্যক্তিদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও সজল।

এ সময় তিনি বলেন, “ভোলা সদর উপজেলার এরূপ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে এবং সকল ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকার প্রদত্ব কম্বল বিতরণ করা হবে”। রাতের তীব্র শীতে হঠাৎ একটি কম্বল পেয়ে অসহায় মানুষ গুলোর মুখে আনন্দের হাসি লক্ষ করা যায়।

ফেসবুকে লাইক দিন