ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

এ.সি.ডি অর্জুন
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬।
রবিবার(৮ মার্চ’২৬) দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ শামীম রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন,”নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা এখন বিজ্ঞানী থেকে রাষ্ট্র প্রধান সকল স্থানেই পুরুষের মতোই অবদান রাখছে। এক কথায় বলতে গেলে নারীদের কল্যানেই পুরুষরা সুখের সন্ধান পায়। তাই নারীদেরকে ছোট করে দেখার সুযোগ নেই”।
সভায় উপস্থিত সকল নারীদের উদ্দ্যেশ্যে বিভিন্ন বাস্তবতার উদাহরন টেনে ডিসি বলেন,” একটা কথা মনে রাখবেন যে,আপনার বৃদ্ধ বয়সে ছেলেরা নয় বরং মেয়েরাই আপনার পাশে থাকার চেষ্টা করবে। তাই ছেলে-মেয়েদের সমান গুরুত্ব দিয়ে মানুষ করতে পারলেই সমাজে নারী-পুরুষের অধিকারে সমতা আসবে এবং নারীদের অবস্থান এবং মর্যাদাও আরো সুদৃঢ় হবে”।
তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ ইব্রাহিম,জেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শাহ এমরান,নারী নেত্রি এডভোকেট সাজেদা আক্তার,অধ্যক্ষ খালেদা খানম,হোসনেয়ারা চিনু,ইসরাত জাহান বনিসহ বিভিন্ন স্তরের নারীগণ।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই বর্তমান বিশ্বে নারী-পুরুষের সম অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের মনমানুষিকতা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত নারীদের মধ্য থেকে পবিত্র কোরান তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম রহুল আমিন ও সাংবাদিক এ.সি.ডি অর্জুন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ,বিভিন্ন নারী সংগঠনের নারী নেত্রি বৃন্দ,সরকারি-বোসরকারি বিভিন্ন সংস্থার আমন্ত্রিত অতিথিসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য প্রতি বছর দিবসটি উপলক্ষে বর্নাঢ্য রেলি বের হলেও এবার রমজান মাস চলমান রয়েছে বিধায় আলোচনা সভার মধ্যেই দিবসটি সিমাবদ্ধ ছিলো বলে জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি ইকবাল হোসেন।

