ভোলা’র চরফ্যাশনে ৩ ইটভাটাকে সারে ৫ লক্ষ টাকা অর্থদন্ডসহ ধ্বংস

এ.সি.ডি.অর্জুন
ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধিন দক্ষিন আইচার চর মানিকা ও চরফ্যাশন থানার আব্দুল্লাহপুর ও শশীভূষণ থানার দক্ষিন চর মঙ্গল এলাকার বিভিন্ন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
রবিবার(৫ জানুয়ারী’২৫) পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করার অপরাধে চরমানিকা এলাকায় অবস্থিত মেমার্স মানিকা ব্রিকসকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, দক্ষিণ চরমঙ্গলে অবস্থিত মেসার্স রিফাত ব্রিকসকে নগদ ৩ লক্ষ টাকা ও আব্দুল্লাপুরে অবস্থিত মেসার্স ইনাম ব্রিকসকে নগদ ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন।
পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত অভিযানে উল্লেখিত ৩ টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা কিলন ভাঙ্গা এবং কাঁচা ইট নষ্ট করে ফেলে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলা পুলিশেরর একদল সদস্য, কোস্ট গার্ডের সদস্যগণ, চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী এবং পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট সদস্যগণ।

