শিরোনাম

ভোলায় ৬ হাজার লিটার ডিজেল জব্দসহ দুই মজুদদারকে দের লক্ষ টাকা জরিমানা

 

এ.সি.ডি.অর্জুন

জ্বালানী তেল বিষয়ে সরকার যখন সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে ঠিক তখনই ভোলায় দুই ব্যবসায়ীর কাছে পাওয়া গেল বিপুল পরিমান জ্বালানী তেল ডিজেল।

ভোলা জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত তথ্য মতে জ্বালানী সংকট দূর করার লক্ষে ভোলার বিভিন্ন স্থানে অসাধু জ্বালানী ব্যাবসায়ীদের বিরুদ্ধে গত দুই সপ্তাহ যাবত নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

তারই অংশ হিসেবে মঙ্গলবার(৩১ মার্চ’২৬) দিবাগত রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোলা বিসিক শিল্প নগরিতে অবস্থিত মেসার্স খান ফ্লাওয়ার এর গুদাম ও মেসার্স তৃষ্ণা ফাস্ট ফুডের কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈয়েদ মাহামুদ বুলবুল এর নেতৃত্বে পরিচালিত অভিযানে খান ফ্লাওয়ারস গুদামে ৩ হাজার ৯৭৪ লিটার ডিজেল এবং তৃষ্ণা কারখানায় ২ হাজার লিটার ডিজেল মজুদ করা অবস্থায় জব্দ করে গুদামগুলো সিলগালা করেন মোবাইল কোর্ট।

এ সময় অবৈধ ভাবে মজুদ করার অপরাধে খান ফ্লাওয়ার্সের মালিক জামাল উদ্দিন খান(৫৮)কে নগদ ১লক্ষ টাকা এবং তৃষ্ণার মালিক মোঃ এনামুল হক জুয়েল(৪৯)কে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত  করেন মোবাইল কোর্ট।

রাত সারে ৯টা থেকে গভীর রাত পৌনে দুইটা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলায় সার্বিক সহযেগিতা করেন ভোলা সদর থানা পুলিশের একদল সদস্য এবং কোস্টগার্ড দক্ষিণ জোনে কর্মরত একদল সদস্য।

 

ফেসবুকে লাইক দিন