শিরোনাম

ভোলায় আন্তর্জাতিক অটিজম দিবস উদযাপন করলো প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার

 

এ.সি.ডি.অর্জুন

“অটিজম ও মানবতা -প্রতিটি জীবনেরই মূল্য আছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক অটিজম দিবস-২০২৬।

বেসরকারি সেবামুলক সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)র আয়োজনে বৃহস্পতিবার(২ এপ্রিল’২৬)অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়ন পরিষদ চত্তর থেকে শুরু হয়ে রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

অটিজম শিশুদের বিভিন্ন অধিকারের কথা উল্লেখিত ব্যানার,প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং সাদা ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন বয়সী শতাধিক নারী পুরুষের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

পিসিসির প্রজেক্ট ম্যানেজার সুমন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাংবাদিক এ সি ডি অর্জুন ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম হাসিব উজ সাহিদ।

পিসির মনিটোরিং অফিসার আব্দুল হক আব্বাস এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তারা সকলেই দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন সঠিক সময়ে চিকিৎসা ও যত্ন নিলে এবং সকলের সচেতনতাই অটিজম রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।

পিসিসির প্রজেক্ট অফিসার স্নিগ্ধা মিত্র এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বয়সী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিসহ পিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন