ভোলা’র মনপুরায় ২৫ মন পাঙ্গাসের পোনাসহ ১৭ টি অবৈধ চাই জব্দ

এ.সি.ডি.অর্জুন
নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।
রবিবার( ৫ জানুয়ারি’২৫) রাত ৯.০০ টা থেকে ৬ জানুয়ারি সকাল ১১.০০ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব প্রদান করেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন ও জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ। গোপন তথ্যের ভিত্তিতে চলা এই সাড়াশি অভিযান সম্পর্কে মৎস্য অফিসার শুভ বলেন, “ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বেদনার চরে অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে একটি কঠোর অভিযান চালাই। বীরতিহীন চলা দীর্ঘ ১৩ ঘন্টার অভিযানে অবৈধভাবে পাঙ্গাসের পোনা ধরার ১৭ টি চাই এবং চাইগুলো থেকে প্রায় ২৫ মন জীবন্ত পাঙ্গাসের পোনা জব্দ করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, অভিযানে জব্দকৃত চাইগুলো জনসন্মুখে ভেঙ্গে ধংস করে পাঙ্গাসের পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে এবং মেঘনা নদীতে প্রাকৃতিক উপায়ে পাঙ্গাসের প্রজনন, নার্সিং ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় অনুরুপ অভিযান অব্যাহত থাকবে”। অভিযানে মনপুরা ও তজুমদ্দিন উপজেলার কোস্টগার্ড বাহিনী সার্বিক সহযোগিতা করেন।

