ভোলায় ৭ বছরের শিশু বলাৎকার মামলার মূল আসামী র্যাবের হাতে আটক

স্টাপ রিপোর্টার
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার আলোচিত ৭ বছরের শিশু বলাৎকার মামলার মূল আসামী মোঃ লোকমান বেপারী(৩০)কে গ্রেফতার করে রেপিড এ্যাকশন বেটালিয়ান(র্যাব)।
র্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্পের দেয়া তথ্য মতে, রবিবার(১২ জানুয়ারি’২৫) রাত প্রায় ১২ টার সময় বোরহানউদ্দিন থানাধীন মনিরাম বাজার এলাকায় একটি বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয় ৭ বছরের শিশু মোঃ ইয়ামিন বলাৎকার মামলার মূল আসামী লোকমানকে।
উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক দুপুর সারে ১২ টায় বোরহানউদ্দিনে জোর পূর্বক শিশু ইয়ামিনকে বলাৎকার করার অভিযোগে ২০ ডিসেম্বর’২৪ শিশুটির মা আছমা বেগম বাদি হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন(মামলা নং-০৬) এবং তখন থেকে পলাতক থাকা আসামী লোকমানকে র্যাবের একটি চৌকস দল বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করে।
ধৃত আসামী লোকমান তজুমদ্দিন উপজেলার গোলকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোনাফ বেপারীর ছেলে বলে যানা যায়।
