ভোলা-বরিশাল যৌথ অভিযানে নদী থেকে বিপুল পরিমান বেহুন্দি জাল জব্দ

এ.সি.ডি.অর্জুন
মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার লক্ষে ভোলা ও বরিশাল জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল জেলার সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কালাবদর ও চন্দ্রমোহন নদীর বিভিন্ন স্থানে একটি সাড়াশি অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।
মঙ্গলবার(২১জানুয়ারি’২৫) সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন ও ভোলা জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম শুভ। অভিযান সম্পর্কে শুভ বলেন, “ইলিশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের পরামর্শে এবং ভোলা ও বরিশাল জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়গণের দিক নির্দেশনায় আমরা বরিশাল জেলার সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলাধীন বিভিন্ন নদী এলাবার বিভিন্ন চরে অবৈধভাবে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করি।
বিরতিহীন দীর্ঘ প্রায় ৬ ঘন্টা ব্যাপী চলা অভিযানে আমরা ১২ টি রাক্ষুসে বেহুন্দি জালসহ ৯ টি বৃহৎ আকারের গ্রাফি জব্দ করতে সক্ষম হই এবং জব্দকৃত জালগুলো ভেদুরিয়া কোস্টগার্ড পল্টুনে এনে জনসন্মুখে আগুনে পুড়িয়ে ধংস করি। অভিযানে আইন শৃঙ্খলায় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজি ভোলা সদর উপজেলা ইউনিটের একটি টিম”।
