শিরোনাম

ভোলা’র দৌলতখানে ৩ অবৈধ ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ

 

এ.সি.ডি.অর্জুন

ভোলা জেলার দৌলতখান উপজেলাধিন বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

শনিবার(৮মার্চ’২৫)পরিচালিত অভিযানে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নেত্রিত্ব প্রদান করেন দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরি।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত অভিযান সম্পর্কে তোতা মিয়া বলেন,”আজকের অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ ও ৬ লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ও ১৮ ধারা মোতাবেক,

দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে অবস্থিত মোঃ আকবর হোসেন এর মালিকানাধিন মেসার্স যমুনা ব্রিকস কে নগদ ৫০ হাজার টাকা,কলাকোপা এলাকায় অবস্থিত মোঃ মঞ্জুরুল আলম খান এর মালিকানাধিন মেসার্স ওপি ব্রিকসকে নগদ ৫০ হাজার টাকা ও উত্তর জয়নগর ইউনিয়নে অবস্থিত মোঃ শাহে আলম এর মালিকানাধিন মেসার্স মেঘনা গ্রীণ অটো ব্রিকসকে নগদ ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন”।

তিনি আরো বলেন,”দৌলতখান উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দন্ড প্রাপ্ত প্রায় সকল ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা নিভিয়ে দিয়ে উপযুক্ত বৈধতা পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত”।

দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলা অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন দৌলতখান থানায় কর্মরত পুলিশেরড়ড় একটি দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,দৌলতখানের একটি দলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অভিযান শেষে এডি তোতা মিয়া বলেন,”ভোলা জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অনুরুপ অভিযান অব্যাহত থাকবে”।

উল্লেখ্য অভিযান চলাকালে দন্ডপ্রাপ্ত ইট ভাটাগুলোর স্ব স্ব মালিক বা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন