ভোলায় অবৈধ ইটভাটা সুফিয়া ব্রিকসকে ১লক্ষ টাকা জরিমানাসহ বন্ধ করে দেন ইউএনও

ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(৬মার্চ’২৫)পরিচালিত অভিযানে নেত্রিত্ব প্রদানকারী ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন,”আজ ০৬/০৩/২৫ তারিখ সদর উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে উত্তর দিঘলদী ইউনিয়নে অবস্থিত মোঃ ওমর ফারুক এর মালিকানাধিন মেসার্স সুফিয়া ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটাকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় নগদ ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা আদায়সহ এটি বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
একই সময়ে ফায়ার সার্ভিসকে ইট ভাটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়”।
তিনি আরো বলেন,” বিকাল সারে ৩ টায় পরিচালিত অভিযানে সহযোগিতা করেন ভোলা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
জনস্বার্থে সদর উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নবাগত ইউএনও আরিফুজ্জামান।
