ভোলা’র তজুমদ্দিনে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১ দুস্কৃতিকারী আটক

তজুমদ্দিন প্রতিনিধিঃ
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালনের অংশ হিসেবে রবিবার(৯ মার্চ’২৫) জেলার তজুমদ্দিন উপজেলাধীন শশীগঞ্জ বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি,তজুমদ্দিনে কর্মরত একটি টিম ও পুলিশ বাহিনী।
যৌথ এই অভিযান সম্পর্কে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এইচ এম এম হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,
“গোপন সংবাদের ভিত্তিতে (৯মার্চ’২৫)ভোলা জেলার তজুমদ্দিনে একটি যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ নূরনবী সিকদার বাবুল(৬০) নামে একজন দুস্কৃতিকারীকে আটক করা হয়েছে।
আটককৃত দুস্কৃতিকারী বাবুল তজুমদাতিন উপজেলাধিন বড় মলংচড়া ইউনিয়নের বাসিন্দা সালেম মিয়া সিকদারের বড় ছেলে এবং একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে,,”পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত বাবুলকে তজুমদ্দিন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
