শিরোনাম

ভোলায় নৌবাহিনীর অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

 

নিজেস্ব প্রতিনিধিঃ

আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতিরোধে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভূমিকা পালনের অংশ হিসেবে জেলার বোরহানউদ্দিন উপজেলায় মাদক কারবারীদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযান সম্পর্কে নৌবাহিনীর অপারেশন অফিসার লেঃ মোঃ হাকির হোসেন এর বরাত দিয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,”শুক্রবার(৭ মার্চ’২৫) দিবাগত রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন(৩০)কে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন থেকে ০৭ কেজি গাঁজা ও ০২ টি বাটন মোবাইল জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশও অংশগ্রহণ করে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, মাদক ব্যবসায়ী শাহিন এর নেতৃত্বে একটি মাদক চক্র দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

বোরহানউদ্দিন উপজেলাধিন পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ মাহাবুব এর ছেলে মাদক কারবারী শাহিনকে জব্দকৃত মাদক ও মোবাইলসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক,সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সারাদেশের মতো ভোলা জেলায়ও নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে”।

ফেসবুকে লাইক দিন