নদীতে যৌথ অভিযান চালায় ভোলা ও বরিশাল জেলা মৎস্য দপ্তর

এ.সি.ডি.অর্জুন
নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে এবার ভোলার মেঘনা ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কালাবদর নদীতে যৌথ অভিযান চালায় ভোলা ও বরিশাল জেলা মৎস্য বিভাগ।
সোমবার (৬ জানুয়ারি’২৫) রাত ৮.০০ টা থেকে ৭ জানুয়ারি ভোর ৪.০০ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব প্রদান করেন দৌলতখান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন ও জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ। গোপন তথ্যের ভিত্তিতে চলা এই অভিযান সম্পর্কে মৎস্য অফিসার শুভ বলেন, ” ইলিশ প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের পরিকল্পনা ও ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার সদর উপজেলাধীন তেতুলিয়া নদী ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কালাবদর নদীতে অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে একটি কঠোর অভিযান চালাই।

বিরতীহীন চলা দীর্ঘ ৮ ঘন্টার অভিযানে ১০ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করি এবং জালগুলো ভেদুরিয়া কোস্টগার্ড ঘাটে এনে জনসন্মুখে পুড়িয়ে ধংস করা হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মেহেন্দিগঞ্জের মেরিন ফিসারিস অফিসার ও বাংলাদেশ কোস্টগার্ড,দক্ষিন জোনের অধিনস্থ ভোলার একটি টিম।
