শিরোনাম

ভোলায় ১৬ টন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করলো কোস্ট গার্ড

স্টাপ রিপোর্টার

ইলিশ সম্পদ রক্ষায় দেশের মৎস্য বিভাগের সাথে তালে তাল মিলিয়ে ভোলা’র অসাধু মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন,ভোলার একটি দল।

রবিবার(১২ জানুয়ারী’২৫) ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া লঞ্চ ঘাট, ফেরিঘাট ও খেয়াঘাট সংলগ্ন এলাকার তেতুলিয়া নদীতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড। বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা অভিযানে ১৬ হাজার কেজি বা ১৬ টন নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ জব্দ করে কোস্ট গার্ড।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, জব্দকৃত জাটকাগুলো সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর উপস্থিতিতে বিভিন্ন এতিম খানা,মাদ্রাসা ও দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য ইলিশ সম্পদ রক্ষার্থে গত ১ নভেম্বর ২০২৪ থেকে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ,পরিবহন,মজুদ ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।

ফেসবুকে লাইক দিন