ভোলায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ

এ.সি.ডি.অর্জুন
নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।
শনিবার(১৮ জানুয়ারি’২৫) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। অভিযান সম্পর্কে জেলা কার্যালয়ের সহকারি মৎস্য অফিসার মাহাবুবুল আলম শুভ বলেন, “ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যার এর নেতৃত্বে আমরা ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন চরে অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে একটি কঠোর অভিযান চালাই।
সারাদিন ব্যাপী চলা অভিযানে প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হই এবং জব্দকৃত জালগুলো কোস্টগার্ড পল্টুনের কাছে এনে জনসন্মুখে পুড়ে ধংস করা হয়। এই কম্বিং অপারেশনমুলক অভিযানে আমাদের সাথে অংশগ্রহণ করেন মৎস্য অধিদপ্তরের কেন্দ্রীয় মনিটরিং টিমের সদস্য ডক্টর মোঃ মোতালেব হোসেন, উপ-পরিচালক( ফিল্ড সার্ভিস) ও দৌলতখান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন। এসময় আইন শৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজি ভোলা জোনের একটি টিম”।
