শিরোনাম

ভোলা’র তজুমদ্দিনের আব্বাস ডাকাত র‍্যাবের হাতে আটক

স্টাফরিপোর্টার 

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে সরকার সারাদেশের সন্ত্রাস নির্মূলে যেসব কাজ করছে তারই অংশ হিসেবে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার আলোচিত ও দুর্ধর্ষ ডাকাত মোঃ আব্বাস কে ধরার জন্য একটি শ্বাসরুদ্ধকর অভিযান চালায় রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)-৮ এর বরিশাল বিভাগের অধীনস্থ ভোলা জেলা ইউনিট।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাহিনীটির ভোলা ক্যাম্প জানায় যে, “গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্যাম্পের একটি দল সোমবার(২০ জানুয়ারি’২৫) তজুমদ্দিন উপজেলায় অভিযান চালায় র‍্যাবের একটি চৌকস দল। বিকাল ৫ টার পর পরিচালত অভিযানে তজুমদ্দিনের আলোচিত ডাকাতদল আব্বাস বাহিনীর প্রধান মোঃ আব্বাস(৩৫) ওরফে আব্বাস ডাকতকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ উত্তর চাপড়ি এলাকার বাসিন্দা বাবুল মাঝির ছেলে ডাকাত আব্বাস এর বিরুদ্ধে ভোলা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় ডাকাতি,চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে অপহরণ, বিষাক্তদ্রব্য ব্যবহারে চুরি, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধে মোট ১০ টি মামলা রয়েছে।

এরই প্রক্ষিতে র‍্যাবের গোয়েন্দা বাহিনী দীর্ঘদিন নজরদারিতে রাখার পর একটি শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে তজুমদ্দিন থানায় হস্তান্তর করেছে।

ফেসবুকে লাইক দিন