শিরোনাম

ভোলায় এক নারী মাদক কারবারি  ১৯ কেজি গাঁজাসহ আটক 

স্টাফ রিপোর্টার

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ সূত্রে জানা যায় যে, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মিতু আক্তার(২৫) নামে এক গৃহবধুকে ১৯ কেজি গাঁজাসহ আটক করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।

এ সময় পুলিশ সূত্র আরো জানায় যে, আটককৃত মিতুর বাড়ি দৌলতখান উপজেলায় এবং তার শ্বশুর বাড়ি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় একজন মাদক কারবারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি ট্রাভেল ব্যাগে করে ফেনী থেকে ১৯ কেজি গাঁজা নিয়ে ভোলায় তার শশুড়বাড়ি এলাকায় আসেন।

এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) তাজীব উদ্দিন বলেন, “মিতু একজন পেশাদার মাদক কারবারি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মিতুকে ১৯ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হই। তার কাছে থাকা দুটি ট্রাভেল ব্যাগে এসব গাঁজা পাওয়া যায়। তিনি ফেনী থেকে গাঁজাগুলো ভোলায় নিয়ে আসেন”।

ফেসবুকে লাইক দিন