ভোলায় নকল চিপস এর কারখানা নাহিয়ান ফুডে মোবাইল কোট

স্টাফ রিপোর্টার
দেশে বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ ভেজাল বিরোধী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থাকা সত্বেও রাতারাতি ধনি হওয়ার লোভে অসাধূ ব্যবসায়ীদের দৌরাত্ব বেড়েই চলছে।
সেই বাস্তবতায় সোমবার(২০ জানুয়ারি’২৫) ভোলা বিসিক শিল্প নগরীতে সন্ধান মিললো শিশু খাদ্যের একটি নকল কারখানা। নাহিয়ান ফুড নামে কারখানাটি দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কাচামাল ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে চিপস,জুস সহ বিভিন্ন রকম শিশুখাদ্য তৈরি করে দেশের নামী দামী কোম্পানীর প্যাকেটে বাজারজাত করে আসছিলো। যা খেয়ে শিশুদের শরীরে নানান রোগের সৃষ্টি হতে পারে।

মোঃ রাসেল নামে এক যুবকের মালিকানাধীন কারখানাটিতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোলা জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোট কারখানাটির মালিক রাসেলের আর্থীক দিক বিবেচনা করে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ মুসলেকা গ্রহণের মাধ্যমে কারখায় তৈরিকৃত সকল খাবার বিনষ্ট করার আদেশ জারি করেন।
বিএসটিআই প্রকৌশলী এইচ এম তানজীল এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোটের নির্দেশনা মতে বিএসটিআই লাইসেন্স ব্যতিত নাহিয়ান ফুডের সকল প্রকার উৎপাদনে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট। এ সময় কারখানার সকল কর্মচারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
