ভোলা’র মনপুরায় ১ হাজার কেজি পাঙ্গাসের পোনাসহ ৩টি অবৈধ চাই জব্দ

মনপুরা প্রতিনিধি
নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে পাঙ্গাস রক্ষায় একটি অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।

বুধবার(২২জানুয়ারি’২৫) রাত ৮.০০ টা থেকে ২৩ জানুয়ারি ভোর ৬.০০ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম শুভ। অভিযান সম্পর্কে শুভ বলেন, “ইলিশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের পরামর্শে ও ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন চরে পাঙ্গাসের পোনা অবৈধভাবে আহরণকারীদের বিরুদ্ধে একটি কঠোর অভিযান পরিচালনা করি।
বিরতিহীন দীর্ঘ ১০ ঘন্টা ব্যাপী চলা অভিযানে আমরা প্রায় ১ হাজার কেজি পাঙ্গাসের পোনাসহ ৩ টি অবৈধ চাই জব্দ করতে সক্ষম হই।জব্দকৃত চাইগুলো বিনষ্ট করে পোনাগুলো জীবীত অবস্থায় নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় আইন শৃঙ্খলায় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজি তজুমদ্দিন উপজেলা ইউনিটের একটি টিম এবং হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ”।
