শিরোনাম

ভোলা’র বোরহানউদ্দিনে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীকে অর্থদন্ড

 

বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যাবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার(২৭ জানুয়ারি) পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট বোরহানউদ্দিন পৌরসভার পিছন বাজার এলাকায় অবস্থিত মোঃ এমরান এর মালিকানাধীন মেসার্স এমরান স্টোরে অভিযান চালায়। মোবাইল কোট এ অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে অসাধু ব্যবসায়ী এমরানকে নগদ ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং তার দোকানে থাকা প্রায় ১২৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেন।

এ সময় পরিবেশ দূষণ বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিপলেট বিতরণ করে পরিবেশ অধিদপ্তর। এ সময় তোতা মিয়া বলেন, “পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো ভোলা জেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে”। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানার একদল পুলিশ সদস্য।

ফেসবুকে লাইক দিন