শিরোনাম

ভোলা’র বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনকারীর অর্থদন্ডসহ ভেকু মেশিন জব্দ

 

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা ও চর কাটা বন্ধে একটি মনিটরিং অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সোমবার(২৭ জানুয়ারী) পরিচালিত অভিযানের নেতৃত্বে ছিলেন বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

ভোর থেকে চলা অভিযান বিষয়ে এসিল্যান্ড মেহেদী বলেন, ” বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইটভাটায় পরিবহন করার অপরাধি জনৈক ব্যক্তিকে আমরা মোবাইল কোটের মাধ্যমে নগদ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ ২ টি এক্সেভেটর বা ভেকু মেশিন জব্দ করেছি।

অভিযানে সহযোগিতায় ছিলেন মির্জাকালুর কোস্টগার্ড ও নৌথানা পুলিশ।

ফেসবুকে লাইক দিন